3D প্রিন্টারের ইতিহাস


চাক হাল একজন আমেরিকান ইঞ্জিনিয়ার । বয়স প্রাই ৭৪ এর কাছাকাছি । ১৯৮৩ সালে হাল একটা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত ছিলেন । তার ব্যবসাটা ছিল টেবিলের উপর আলট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে শক্ত একটা আবরণ তৈরি করা ।  হটাৎ তার মাথায় এই বুদ্ধি এলো যদি কম্পিউটারে যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলোকে যদি বাস্তব রূপ দেওয়া যায় তবে কেমন হয় । এরপর শুরু হয়ে গেল গবেষণা । অবশেষে এক রাতে তিনি তার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সফল হলেন । তার প্রথম আবিষ্কার ছিল একটি প্লাস্টিকের গ্লোব থেকে অবিকল একটা গ্লোব তৈরি করা ।



3D Printing এর জন্য চাক হাল ফটোপলিমার নামক উপকরণ ব্যবহার করেন যেটা সাধারণত তরল অবস্থায় থাকে কিন্তু আলট্রা ভায়োলেট রশ্মির সংস্পরশে এলে কঠিন রূপ ধারণ করে । তিনি এই প্রক্রিয়ার নাম দেন ইস্টেরিওলিথোগ্রাফি । 

কিছু 3D প্রিন্টেড করা যন্ত্রপাতির ছবি >>>